1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা: সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে সকালে হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে থানার দক্ষিণে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে পাক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিপ্রা দাস (৫০) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নারীটি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করি।’

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, ‘অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামরা না থাকায় কোন যানবাহনে আঘাত পেযেছেন তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট