1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানায়, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালীতে কর্তব্যরত সেনা অফিসার মেজর নাজমুস সা-আদাত।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি মহেশখালী থেকে চার হাজার টাকায় অস্ত্রটি ক্রয় করেছিলেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অস্ত্র উদ্ধার অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট