1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামে সংঘর্ষে আহত অন্তত ১০

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

“শিবিরের অভিযোগ, ছাত্রদলের হামলা│বিএনপি পক্ষ বলছে ‘উস্কানী কথা’ বলায় সংঘর্ষ│এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন”

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দারুল ইসলাহ মাদরাসা সংলগ্ন মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়—পবিত্র কুরআন শিক্ষার জন্য আয়োজিত প্রোগ্রামে ছাত্রদল কর্মীরা প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম ও সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও মসজিদের নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবি উত্থাপন করেন।

বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারী মো. আজগর হোসাইন বলেন, “প্রথমে বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল নেতা তানভির হাইদার শাকিলের নেতৃত্বে ৪/৫ জন মসজিদে হামলা চালায়। পরে রাত ৮টার দিকে আরও ২০/৩০ জন দলীয় লোকজন লোহার রড, গাছের পাট্টা ও ইটপাটকেল নিয়ে পুনরায় হামলা চালায়। এতে শওকত (২৭) গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। রাকিবসহ আরও কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবাদুল হক বলেন, “মসজিদ কমিটির পক্ষ থেকে আগে থেকেই বলা ছিল—এখানে কোনো দলীয় প্রোগ্রাম হবে না। কিন্তু শিবির মসজিদে প্রোগ্রাম করে। এ সময় ছাত্রদল কর্মীরা ওইদিকে যাতায়াত করলে শিবিরের ছেলেরা তাদের গালমন্দ করে। এ নিয়ে সংঘর্ষ হয়।”

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই নাছির উদ্দিন জানান, “মসজিদে শিবিরের প্রোগ্রামকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে রাতে মোশাররফ আলী বাজার এলাকায় উভয় পক্ষ পুনরায় জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ সদস্য আহত হওয়ার খবরটি সঠিক নয়।”

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, “ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট