1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিবেদন: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে এসআই মো. জামাল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী প্রধানসড়কের থানার প্রধান গেইটের সামনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের হাদুরছড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল হকের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদে খবর পেয়ে চৌকি তল্লাশি চালিয়ে মাদক কারবারীর শরীরে থাকা ২ হাজার পিস ইয়াবা ও আরও ২ হাজার পিস ইয়াবা মোটর সাইকেলের নিচে বক্স থেকে উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।’

বাঁশখালী থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে খবর পেয়ে তল্লাশি চালিয়ে হাতেনাতে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আসামী আব্দুর রহমান কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট