1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরি, ১৪দিন পর চোর গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়াকে (২৫) গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৫০০ লিটারের একটি গাজী ট্যাংক উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকা থেকে এসআই বিভাস কুমার সাহা’র নেতৃত্বে ওই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়া শীলকূপ ইউনিয়নের একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র।

জানা যায়, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইকোপার্কের ফরেষ্ট রেঞ্জার মো. ইসরাঈল হক বাদী হয়ে আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়া’র নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৩/৪জন আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত তিটায় বাঁশখালী ইকোপার্কের রেস্ট হাউসের ডাইনিং রুমের থাইগ্লাসের জানালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে একটি আইপিএস মেশিন, আইপিএস এর একটি ব্যাটারী, দুটি বেডশিট, দুটি লাইট ও ইকোপার্কের পিকনিক সেড-১ এর ছাদের উপর থেকে ৫০০ লিটারের একটি গাজী পানির ট্যাংক চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘বাঁশখালী ইকোপার্কে চুরির ঘটনায় জড়িত আহমদ হোসেন নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় জড়িত। এ ঘটনায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট