1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে র‍্যাবের ইদ উপহার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮ থেকে ২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আত্মসমর্পণকৃত ১২৭জন জলদস্যুদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। 

রবিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে আত্মসমর্পণ করা এসব আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে র‌্যাবের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহযোগিতা করা হচ্ছে। র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। যারা এখনও ফিরে আসেনি তাদের কে আহ্বান জানাবো যেন তারাও আলোর পথে ফিরে আসেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, নিউজ টুয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মীর আকরাম প্রমুখ।

ইদ উপহার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগ কে সাধুবাদ জানান আলোর পথে আসা অভিযাত্রীরা। তারা বলেন, বিগত সময়ে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এ প্রত্যাশা রাখছি। মামলাজট থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায় সে ব্যবস্থার জন্য দৃষ্টি আকর্ষণ করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট