1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীর চাম্বল বাজারে যানজট নিরসণে এগিয়ে এলেন সমাজ সেবক ইরান চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

বছর জুড়েই বাঁশখালী প্রধান সড়কের চাম্বল বাজারে নিত্য যানজট লেগে থাকে। শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারী, রোগীসহ শহরে যাওয়া-আসা যাত্রীদের এ যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি রমজানকে কেন্দ্র করে সড়কের ফুটপাতে গড়ে উঠেছে ভাসমান দোকান। বিশেষ করে তরমুজ, ইফতারির ফসরা সাজিয়ে ফুটপাত দখল ও কসমেটিকস্’র দোকান বসিয়ে চরম যানজট সৃষ্টির ফলে জনভোগান্তি পৌঁছেছে চরমে। এ নিয়ে বাঁশখালী ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

‘চাম্বল বাজারে যানজট দেখার কেউ নাই’ সংবাদটি দৃষ্টিগোচর হলে বাজারের যানজট নিরসনে এগিয়ে আসেন চাম্বলের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক এস.এম আলী নেওয়াজ চৌধুরী ইরান।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ইরান চৌধুরীর নেতৃত্বে একদল তরুণ, রিকশা-অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও বাজার ইজারাদারকে সাথে নিয়ে চাম্বল বাজারের ফুটপাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। আসন্ন ইদযাত্রা কে সুগম, দুর্ভোগ বিহীন এবং যানজটমুক্ত করার জন্য ব্যাবসায়ীদের সতর্ক করেন তিনি। আগামীকালকের মধ্যেই ফুটপাথ ছেড়ে দিতে ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। প্রয়োজনে যানযট নিরসনে তিনি উপজেলা প্রশাসনের সহায়তা নেওয়ার কথাও জানান।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে ইরান চৌধুরী বলেন, ‘বাজার এলাকার ফুটপাথ দখল করে কোন ব্যবসায়ী পণ্য বিক্রয় করবেন না। কোন গাড়িকে অনাবশ্যক দাঁড়িয়ে রাখা যাবে না। দূরপাল্লার গাড়িগুলো তাদের স্ব-স্ব কাউন্টারে যাত্রী উঠানো নিশ্চিত করবেন।লিংক রোডেরমুখে অটোতে কোন যাত্রী উঠানো যাবে না। নিরাপদ দূরত্বে গিয়ে যাত্রী উঠাতে হবে। শৃঙ্খলা বজায় রাখার জন্য দু’জন সেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এ সময় চাম্বল বাজারের যানজট নিরসন, আসন্ন ইদ যাত্রাকে সুগম করার জন্য বাজারস্থ দোকান মালিক, হকার ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, রিকশা-অটোচালক সমিতি, বাজার ব্যবহারকারীগণ এবং স্থানীয় সুশীলদের সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট