
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বাঁশখালী থানা পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেফালী বড়ুয়া ওরফে লিপি (৫০) এবং দিপায়ন বড়ুয়া (৫১) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের দখল ও হেফাজত থেকে মোট ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক শেফালী বড়ুয়া উত্তর জলদী এলাকার মৃত ময়ুরধন বড়ুয়ার মেয়ে এবং জয় সেন বড়ুয়ার স্ত্রী। অপরদিকে দিপায়ন বড়ুয়া মৃত বিমল কান্তি বড়ুয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।