1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার মিম্বর থেকে ডিজিটাল দুনিয়া: সময়ের আয়নায় কওমী শিক্ষাধারার পরিবর্তনস জামায়াতে ইসলামী’র উদ্যোগে বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল শীলকূপ: ৫৫ বছর পর কাদামাটির সড়কে ব্রিক সলিং, স্বস্তিতে গ্রামবাসী নতজানু মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত এক বীর আয়াতুল্লাহ আলী খামেনীর সংগ্রাম ও সমাপ্তি

শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপিকে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টা থেকে শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক, অর্থ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা জাহেদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ এনামুল হক রাহাত, শ্রমিক কল্যাণ সভাপতি রেজাউল করিমসহ সংসদীয় আসন-১৬ এর শীলকূপ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের পরিচালক মুহাম্মদ ওমর আলী, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, মুহাম্মদ জসিম উদ্দিন আসাদ, মাওলানা রফিকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে গণসংবর্ধনা দেওয়া হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট