1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার মিম্বর থেকে ডিজিটাল দুনিয়া: সময়ের আয়নায় কওমী শিক্ষাধারার পরিবর্তনস জামায়াতে ইসলামী’র উদ্যোগে বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল শীলকূপ: ৫৫ বছর পর কাদামাটির সড়কে ব্রিক সলিং, স্বস্তিতে গ্রামবাসী নতজানু মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত এক বীর আয়াতুল্লাহ আলী খামেনীর সংগ্রাম ও সমাপ্তি শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে রাসূল (সা.)–এর সীরত শীর্ষক আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এলাকাবাসী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় জামে মসজিদের প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

পরিষদের সভাপতি সাংবাদিক শিব্বির আহমদ রানা’র সভাপতিত্বে এবং আব্দুল ওয়াহেদ ও তৌহিদ-উল বারীর যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ভূমি কর্মকর্তা মিজানুল কবীর। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ‘কুরআন ও হাদিসের আলোকে রাসূল (সা.)–এর সীরত’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহাব্বত আলী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা রফিক আহমদ এবং পরিষদের কার্যকরী কমিটির সদস্য আবরার হাসান রিয়াদ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ, মানবতা ও ইসলামের শান্তির বাণী সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা আহমদ ছগির, এম. এস. মাসুদ, এনামুল হক রাহাত, নাছির উদ্দীন মাহির, আতিক উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা সমাজ উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা রিদুয়ান, হাফেজ মুহাম্মদ ইউনূসুল হক এবং আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা শাহাদাত হোছাইনের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট