বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা বাঁশখালীতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র এখন সময়ের দাবি ২০ বছরের প্রবাস জীবনের ইতি, কফিনে ফিরল বাঁশখালীর মামুনুরের লাশ বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট

বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব করেছে বিভাগীয় কারা কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিভাগের সাত উপজেলায় সাব-জেল নির্মাণের যে প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে, তার মধ্যে বাঁশখালী অন্যতম।

বাঁশখালীতে চৌকি আদালতে বিচারিক কার্যক্রম চললেও সংশ্লিষ্ট আসামিদের বর্তমানে চট্টগ্রাম শহরের কারাগারে আনা-নেয়া করতে হয়। উপজেলার অবস্থান ও যাতায়াতের কারণে এ প্রক্রিয়ায় সময় ও জনবল বেশি ব্যয় হওয়ার পাশাপাশি বন্দি স্থানান্তরে নিরাপত্তাঝুঁকিও তৈরি হয়।

কারা কর্তৃপক্ষ বলছে, বাঁশখালীতে সাব-জেল নির্মাণ করা হলে স্থানীয় আদালতের মামলার আসামিদের জেলা শহরে আনা-নেয়ার প্রয়োজন কমবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ওপর বন্দির চাপও কমবে।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মো. ছগির মিয়া জানান, চৌকি আদালত রয়েছে এমন উপজেলাগুলোতে বন্দি ব্যবস্থাপনা সহজ করতে সাব-জেল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে এসব কারাগার নির্মাণ করা গেলে বন্দি ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য আনার পাশাপাশি জেলা কারাগারগুলোর চাপ কমানো সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews