রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা বাঁশখালীতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র এখন সময়ের দাবি ২০ বছরের প্রবাস জীবনের ইতি, কফিনে ফিরল বাঁশখালীর মামুনুরের লাশ বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: বিএনপির বিরুদ্ধে অশালীন ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, ‘হুমকি কিংবা উসকানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাধা দেবেন না।’

রোববার (৬ সেপ্টেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাপ্পা বলেন, বিএনপি জনগণের দল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের হুমকি, উসকানি কিংবা অশালীন বক্তব্যের মাধ্যমে বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা উচিত নয়। সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন; তাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করাও কাম্য নয়।

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাঁশখালীতে এলে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং যথাযথ সম্মান দিয়ে মঞ্চে স্থান দিয়েছি। সময়ের স্বল্পতায় অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। অথচ আপনাদের আমির বাঁশখালীতে এলে আমাদের সঙ্গে একটি ফোনে যোগাযোগও করা হয়নি। তারপরও আমরা কোনো বিরোধ সৃষ্টি করতে চাই না।’

তিনি আরও বলেন, বাঁশখালীতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দল-মত নির্বিশেষে মানুষের উন্নয়ন ও কল্যাণে সবাইকে কাজ করতে হবে। একদিকে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির, অন্যদিকে সরকারকে ফেলে দেওয়ার বক্তব্য–এ ধরনের দ্বৈত অবস্থান কাম্য নয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মুহাম্মদ লোকমান এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।

সভায় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সবুর, জেলা জিপি অ্যাডভোকেট কাশেম চৌধুরী, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম, মুহাম্মদ মহসিন, আসহাব উদ্দীন চৌধুরী, শাহজাহান চৌধুরী, সরওয়ার আলম আস্করি, অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, অ্যাডভোকেট শওকত ওসমান, খোরশেদ আলম আইয়ুব, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, এম আবদুল হক, জাহেদুল হক, ফৌজুল কবির মেহেদী, মূছা মেম্বার, শাহাদাত হোসেন আজগর, মইনুল ইসলাম পলাশ, আবদুস ছবুর ও মারুফুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে বিকেল ৫টার দিকে বাঁশখালীর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দারোগা বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews