রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা বাঁশখালীতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র এখন সময়ের দাবি ২০ বছরের প্রবাস জীবনের ইতি, কফিনে ফিরল বাঁশখালীর মামুনুরের লাশ বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার

বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন অগ্রায়ন

বাঁশখালী সংলাপ প্রতিবেদক::: দীর্ঘদিনের প্রত্যাশিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। কলেজটি এমপিওভুক্ত করার আবেদন পরবর্তী কার্যক্রমের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অগ্রায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়েছে, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ‘বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ’ এমপিওভুক্ত করার জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আবেদনপত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অগ্রায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যই অগ্রায়ন করা হলো। ফলে কলেজটির এমপিওভুক্তির বিষয়ে এখন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সামনে এসেছে।

বাঁশখালীতে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির এমপিওভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রত্যাশা রয়েছে। সরকারি পর্যায়ে আবেদনটি অগ্রায়ন হওয়ায় সেই প্রত্যাশা নতুন করে জোরালো হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবেদন অগ্রায়ন হওয়াকে এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদন হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের যাচাই-বাছাই এবং বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১/২, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews