সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট: বাঁশখালীতে জেলা প্রশাসক স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে খাগড়াছড়িতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে ১ বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জহিরুল ইসলাম নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ

বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে এক নারীর কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগে মোহছেনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহছেনা বেগম বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমেনা বর বাড়ির রবিউল আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজা শপিং কমপ্লেক্সে প্রাইম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবেয়া খাতুন (৫৭) ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ ৩৬ হাজার টাকা এবং সঙ্গে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন।

অভিযোগ রয়েছে, জিএস প্লাজার সামনে আসার পর মোহছেনা বেগম, তার সহযোগী রবিউল (৪৫) ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর নাক-মুখে চেতনানাশক বা ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করেন। এতে তিনি দিশেহারা হয়ে পড়লে অভিযুক্তরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে তার কাছে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে পুলিশ অভিযান শুরু করে।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় একজন নারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews