শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

বাঁশখালীর বন্যাদুর্গত ৩৫০ পরিবারকে ত্রাণসহায়তা দিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৩৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পশ্চিম খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুর্গম পথে কাদা ও পানি মাড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামের নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. তারেক আজিজ, সিনিয়র এক্সিকিউটিভ তৈহিদ আহমেদ ভূঁইয়া, বিপ্লব বড়ুয়া, আরএসএম মো. সাইফুদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মো. অলি উল্লাহ সাগরসহ গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। অতীতের ধারাবাহিকতার মতো ভবিষ্যতেও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews