মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

বন্যাদুর্গত মানুষের পাশে বিএমএসএস-ইপসার চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩’শতাধিক মানুষ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: ‘বন্যার বিরুদ্ধে সমবেত প্রচেষ্টা’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)-এর অংশগ্রহণে এবং উন্নয়ন সংস্থা ইপসার সহযোগিতায় একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।উন্নয়নকর্মী ও সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ইনচার্জ) ডা. মো. সাইফুল আমিন এবং ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা দাশ।

চিকিৎসা ক্যাম্পে বিএমএসএস-এর মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. ওমর ফারুক, ডা. মো. সাইফুল ইসলাম আমিন, ডা. ফরিদুল হক, ডা. মাহজাবীন ইসলাম মাহিয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের একদল মেডিকেল শিক্ষার্থী।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং ইপসার স্বেচ্ছাসেবকদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews