শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

ধৈর্য ধরুন, বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে: বাঁশখালীতে আমির খসরু

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: “জনগণের নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব।”– চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের সরল ও ভাদালীয়া এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি বলেন, বন্যা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যাঁদের ঘরবাড়ি, জীবিকা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বন্যার কারণে বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক স্থানে মেরামতকাজও শুরু হয়েছে, যাতে মানুষের স্বাভাবিক যোগাযোগ দ্রুত পুনঃস্থাপন করা যায়।

ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews