শিব্বির আহমদ রানা::: আগামী ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মুহামামদ ইসমাইল। আগামী একসপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কেরানীহাট জামায়াতের অফিসে এক অনুষ্ঠানে তাঁকে আমীর ঘোষণা করা হয় এবং পরবর্তী শপথ পাঠ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মো. জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি মাও নুরুল হোসাইন।
গত শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা জামায়াতের আমীর নির্বাচনে রুকনদের ভোটগ্রহণ হয়। প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। মঙ্গলবার তাঁকে আমীর হিসেবে ঘোষণা করা হয়।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এর আগে ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ জলদি রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত