বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফের সহায়তায় শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া রাণী বড়ুয়া।
বাঁশখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত