বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’-এর ২০২৭-২০২৮ সেশনের দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি নবগঠিত কমিটিতে হারুনর রশীদকে সভাপতি এবং মিজানুর রহমানকে সেক্রেটারি (সম্পাদক) মনোনীত করা হয়েছে।
কমিটিতে মুহাম্মদ আবু ছিদ্দিক মুখপাত্র এবং মুহাম্মদ আলী তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের খান, ডা. ইমরান হোসাইন ও হাজী আবদুল মঈন। সহসেক্রেটারি হয়েছেন আবুল কাসেম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শোয়াইব, অর্থ সম্পাদক হাফেজ সেলিম উদ্দিন, সহঅর্থ সম্পাদক বাহাদুর আলম, বিদেশবিষয়ক সম্পাদক হাজী সিকান্দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আবদু রহিম বক্স, সহসমাজকল্যাণ সম্পাদক মহি উদ্দিন, দপ্তর সম্পাদক কাঁকন বড়ুয়া, প্রচার সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহপ্রচার সম্পাদক মুহাম্মদ ওসমান সিকদার এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রবিউল আলম মনোনীত হয়েছেন।
২০১৯ সালে যাত্রা শুরু করা কাহারঘোনা সংস্কার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা প্রদান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক ও নৈতিক সংস্কারে কাজ করে আসছে। সর্বোপরি একটি আদর্শ কাহারঘোনা বিনির্মাণের লক্ষ্য নিয়ে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
নতুন কার্যকরী পরিষদের মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও ইতিবাচক পরিবর্তনে পরিষদ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত