বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলী। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাবেক ছাত্রদল নেতা নুর মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং লেয়াকত আলীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় বিএনপি নেতা রেজাউল করিম, ইসমাইল মাঝি, মাহবুব আলম, ছৈয়দনুর মাঝি, ইলিয়াস আজাদ, আনিস ও আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন গণ্ডামারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো মাথা গোঁজার মতো আশ্রয়স্থল গড়ে তুলতে পারেনি। শীতের মধ্যে শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত