তৌহিদ-উল বারী::: চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁশখালীর উদীয়মান ফুটবলার মোহাম্মদ আদনান। আজ সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ ২০২৬-এ চট্টগ্রাম জেলা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তা নিশ্চিত জানা গেছে।
আদনান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুস্তম আলী মাঝির বাড়ির বাসিন্দা। তিনি সিরাজ কবির ও নুরুন্নাহার বেগম দম্পতির ছেলে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ থেকে নিয়মিত খেলাধুলা করে আসছেন তিনি। দীর্ঘদিনের অনুশীলন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার চট্টগ্রাম জেলা দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
আদনানের বড় ভাই রায়হান উদ্দিন ফায়েজও ফুটবলের সঙ্গে যুক্ত। তিনি ঢাকার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে কল্লোল সংঘের হয়ে খেলছেন। পাশাপাশি চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবল লিগেও অংশ নিচ্ছেন। দুই ভাইয়ের ফুটবলের প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা পরিবারটিকে স্থানীয় ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।
আদনানের এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে বাঁশখালীর মুখ উজ্জ্বল করবেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত