বাঁশখালী সংলাপ::: ঐতিহ্যবাহী বাঁশখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বক্কর বাবুল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণ ও বাংলা এডিশনের প্রতিনিধি শিব্বির আহমদ রানা নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. তাফহিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. আফনান চৌধুরী এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জোবাইর চৌধুরী এবং দৈনিক দেশের কথার প্রতিনিধি সৈয়্যদুল আলম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কল্যাণ বড়ুয়া। তাঁকে সহযোগিতা করেন সহযোগী নির্বাচন কমিশনার সৈয়্যদুল আলম।
নবনির্বাচিত এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত