বাঁশখালী সংলাপ::: সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসার আঙিনা ও সড়কের পাশে ৩৫০টি চারা রোপণ ও বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শীলকূপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক। শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কলিম উল্লাহ ফারুকী, পশ্চিম মনকিচর আমিরিয়া বাইতুর রহমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি অধ্যাপক মো. শাহাদত হোছাইন, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস (লাকি), ইউপি সদস্য নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মসূচির আওতায় পশ্চিম মনকিচর আমিরিয়া বাইতুর রহমান জামে মসজিদ, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়, মনকিচর তবলি পাড়া-শাপলা পাড়া জামে মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙিনায় এবং বিভিন্ন সড়কের পাশে চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন এলাকায় চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত