তৌহিদ-উল বারী::: জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক শহিদুল ইসলাম সাগর।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল করিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহা রিয়াজ মাহমুদ এবং সদস্য সচিব ইসরাক চৌধুরী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন শাহাদাত হোসাইন। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম সাগর ও তানভীর কাদের সিকদার।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন গোলাম মাওলা মাশরাফ, গিয়াস উদ্দিন, তাইফুল ইসলাম, আবতাব আকিব ও মোহাম্মদ আল আমিন ছোটন। কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ইয়াসিনুল কবির আসিফ।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত