খাগড়াছড়ি থেকে::: চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খোরশেদ আলম। শনিবার তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার) মো. মোস্তাফিজুর রহমান ও যুগ্মসচিব (উন্নয়ন) খোন্দকার এহতেশামুল কবীর।
পরিদর্শন শেষে তাঁরা খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন, হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মো. খোরশেদ আলম স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সঙ্গে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত