বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জালাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত সৈয়দুল আলম (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জালাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বাইশারি এলাকার লাম্বা বিলের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত বুজু মিয়া ও মৃত জরিনার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে গ্রেপ্তার সৈয়দুল আলম (২৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের বেলার বাপের বাড়ি, সুন্দরী পাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাদির ছেলে। তার বিরুদ্ধে আদালতের সিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত