বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা-পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু সচেতনতা এবং কিশোরী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার সরল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা-পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু সচেতনতা ও কিশোরী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া। এ সময় সহকারী পরিচালক (সিসি), পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম ডা. শামীমা হাসনাত উপস্থিত ছিলেন।
ক্যাম্পে বন্যা-পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্ত সরল ও কাথরিয়া ইউনিয়নের প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
এদিন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন সরল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কাথারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
কর্মসূচিতে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আক্তার, ইউএনএফপিএর প্রতিনিধি, গ্রিন হিলের প্রতিনিধি, ইন্সপেক্টর মুনির উদ্দীন চৌধুরী, মো. আশেকুর রহমান, এসএসিএমও মো. এহসানুর রহমান চৌধুরী, প্রিয়া দে, এফডব্লিউভি মুনিরা ইয়াছমিন, রিপু রাণী শর্মা, ইউএফপিএ মোহাম্মদ হোছাইন, শহিদ, ফারজানা, সালাউদ্দিন এবং স্থানীয় মহিলা সদস্য ফাতেমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে আয়োজনে সহযোগিতা ও কর্মসূচি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করায় বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত