চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী। এ সময় বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাত্রদলের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম ও নুর শাহেদ খাঁন রিপন। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য বেলাল মাহমুদ ও মোহাম্মদ তারেক, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. আরফাত রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের আহ্বায়ক আব্দুর রহমান ইমন, উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন তারেক, আতিকুর রহমান ও শাকিল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। –প্রেসবিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত